27.9 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কুবি উপাচার্যের নামে ‘ফেইক’ একাউন্ট, বিভ্রান্তিকর তথ্য প্রচার

কুবি উপাচার্যের নামে ‘ফেইক’ একাউন্ট, বিভ্রান্তিকর তথ্য প্রচার


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে একটি ‘ফেইক’ একাউন্ট খোলা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভূয়া তথ্য ছড়ানো হচ্ছিলো। সোমবার (১০ই মার্চ) রাত সাড়ে এগারোটায় উপাচার্যের ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাত সাড়ে দশটার দিকে উপাচার্যের নামের ফেইক ফেসবুক একাউন্ট থেকে “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো” এমন একটি পোস্ট দেয়ার পর এই ব্যাপারটা সকলের নজরে আসে।

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইক একাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়াচ্ছিল। আমি ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। কাল থানায় জিডিসহ অন্যান্য আইনি সাহায্য নিব।’

বিএনএ/আদনান, এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি