বিএনএ, ডেস্ক : বিএনপির ও জামায়াতের সংসদীয় দলের পৃথক বৈঠক চলছে।বুধবার জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় সরকার দলীয় সভাকক্ষে বিএনপির সভা শুরু হয়।সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সাথে আলোচনা হচ্ছে।
এদিকে, জাতীয় সংসদে বিরোধীদলের সভাকক্ষে জামায়াত জোটেরও সভা চলছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান এ সভায় আগামীকাল জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের অংশগ্রহণ, ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
বিএনএ/ওজি
![]()

