26 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর: সমবায় প্রতিমন্ত্রী

সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর: সমবায় প্রতিমন্ত্রী


বিএনএ, বগুড়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের শোষণ-বঞ্চনা বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছেন।

শুক্রবার (১ মে) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন।

সমবায় প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন। আজ তারই ধারাবাহিকতায় সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, উপজেলা বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ