16 C
আবহাওয়া
৫:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন


বিএনএ, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ ব্যাপারে জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ