25 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা


বিএনএ, ডেস্ক : সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন।

জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন।পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ড মাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এসব কারণেই থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ