31 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - আগস্ট ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ

বিএনএ ডেস্ক: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় পাঁচটি ফেরি।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে এই দুই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছি না। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। কুয়াশার কারণে ছোট-বড় পাঁচটি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়েছে। তবে সকালে কুয়াশার মাত্রা কমে আসলে এ দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় শত শত যানবাহন আটকে আছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ