বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হবে। তবে একইসঙ্গে তিনি জ্বালানি সরবরাহ আটকে দেওয়ার বিষয়ে ইরানকে হুমকিও দিয়েছেন।
সোমবার ফ্লোরিডার ডোরালে ট্রাম্প সাংবাদিকদের জানান, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাঁচ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
মোজতবা খামেনির নাম ঘোষণার সিদ্ধান্তে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। তার পরিণতিও আলি খামেনির মতোই হবে কি না— সাংবদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর ট্রাম্প দেননি।
সংঘাত অবসানের ইঙ্গিত দিলেও ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত থাকলে দেশটিতে আরও ভয়াবহ আক্রমণ চালানো হবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের নেতারা যদি বিশ্বের জ্বালানি সরবরাহ বন্ধ করার চেষ্টা করেন, তবে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নেওয়া হবে।
ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পরপরই এই সংবাদ সম্মেলনে হাজির হন ট্রাম্প। ট্রাম্প জানান, পুতিন মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ‘সহায়তা করতে’ চেয়েছেন।
বিএনএ/ওজি
![]()

