32 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২


বিএনএ, বিশ্বডেস্ক : মধ্য সৌদি আরবের আল-খারজ অঞ্চলে চালানো এক হামলায় একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতদের জাতীয়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড ঘোষণা দিয়েছিল, তারা আল-খারজসহ সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এবং সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই ইরান কঠোর প্রতিশোধ নিতে শুরু করে। তারা এখন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এই চরম উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ