32 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগে ডিএনসিসির প্রধান প্রকৌশলী বরখাস্ত

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগে ডিএনসিসির প্রধান প্রকৌশলী বরখাস্ত


বিএনএ, ঢাকা : দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আরিফুর রহমান আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন। এজন্য ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তছরুপের দায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ