20 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৩

ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৩


বিএনএ, বিশ্ব ডেস্ক :ভারতের উত্তর গোয়ায় একটি নাইটক্লাবে  আগুন লেগে অন্তত ২৩ জন নিহত হয়েছে।  রোববার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য জানা যায়।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, শনিবার মধ্য রাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার এএনআইকে বলেন, নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ