32 C
আবহাওয়া
৮:১৯ অপরাহ্ণ - আগস্ট ২৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর


বিএনএ ডেস্ক: উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়। বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট বা অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের একাধিক প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব প্রস্তাবনা নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ