32 C
আবহাওয়া
১২:৫৩ অপরাহ্ণ - আগস্ট ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘ডেভিড ইমনে’র সহযোগী মোবারক গ্রেপ্তার

‘ডেভিড ইমনে’র সহযোগী মোবারক গ্রেপ্তার


বিএনএ, ফটিকছড়ি: চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনে’র সহযোগী মো. মোবারক প্রকাশ গলাকাটা মোবারককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর দুই সহযোগীসহ তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় পুলিশ অভিযান চালায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তখন গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযানের একপর্যায়ে মোবারক এবং তার দুই সহযোগী রায়হান ও ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে দেশি-বিদেশি পিস্তল, রিভলভারসহ গুলি উদ্ধার করা হয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ