বিএনএ, ঢাকা:ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ রয়েছে।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ও ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
![]()

