বিএনএ, বিশ্বডেস্ক: ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) ও বৃহস্পতিবার (৫ মার্চ) দফায় দফায় এ হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এসব হামলার জবাবে- সম্ভাব্য হুমকি প্রতিহত করতে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সক্রিয় রাখা হয়েছে।
সেনাবাহিনীর সতর্কবার্তায় বলা হয়েছে, ‘নাগরিকদের দায়িত্বশীল হওয়ার এবং নির্দেশনাবলি মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে করে জীবন রক্ষা পাবে। সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সুরক্ষিত স্থানে প্রবেশ করতে হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। (বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিয়োজিত) হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলি যথাযথভাবে অনুসরণ করুন।’
বিএনএ/শাম্মী
![]()

