24 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু


বিএনএ, ঢাকা:গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।শনিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময়ে আরও ৩৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ও রাজশাহী বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ