26.5 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - আগস্ট ৮, ২০২৬
Bnanews24.com
Home » জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


বিএনএ, বিশ্বডেস্ক :মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মঙ্গলবার (২৮ জুলািই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে পরে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ