30.4 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় পুলিশের সাথে ছাত্রদল নেতার ধস্তাধস্তি

ছাগলনাইয়ায় পুলিশের সাথে ছাত্রদল নেতার ধস্তাধস্তি


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় বালু ব্যবসা নিয়ে করা মারামারির ঘটনায় দু’গ্রুপের ডাকা মানববন্ধন কর্মসূচি ঘিরে উত্তেজনায় আলমগীর সিদ্দিকী গ্রুপের পক্ষে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাদিম উদ্দিন পুলিশের সাথে ধস্তাধস্তি ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পৌর শহরের জিরো পয়েন্টে যুবদল নেতা হানিফের উপর হামলা, মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের ডাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় পুলিশ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাদিম উদ্দিনকে চলে যেতে বললে নাদিম পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং ধস্তাধস্তি করে।

এর আগে গত ২৪ জুলাই সাবেক যুবদলনেতা টিপু ও বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর মধ্যে বালু ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে টিপু গুরতর আহত হয়। পরদিন সাবেক যুবদলনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু বাদী হয়ে আলমগীর সিদ্দিকী এবং আরো ১৪ জনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ছাগলনাইয়া থানার (ওসি) মোঃ আবু তাহের বলেন, দুই গ্রুপের ব্যবসার দ্বন্ধে মারামারির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রস্তুত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ