23 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৬
Bnanews24.com
Home » দুবাইয়ের মার্কিন দূতাবাসে ইরানের হামলা

দুবাইয়ের মার্কিন দূতাবাসে ইরানের হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটে  ড্রোন হামলা করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এই হামলার পর কনস্যুলেটের আশপাশে ধোঁয়া উড়তে দেখা যায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান  সংঘাতের অংশ হিসেবে এ হামলার ঘটনা ঘটেছে।

এর আগে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, মার্কিন কনস্যুলেটে  ড্রোন হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণে আনে।। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন দেশ থেকে অ-জরুরি মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে এবং মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ