বিএনএ, ডেস্ক : সিলেট সদরে ১৯৭৭ সালে প্রথমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বাসিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি এ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
জিয়াউর রহমানের সাথে খাল খনন করেছেন এমন তিনজন প্রবীণ ব্যক্তিও তারেক রহমানের খাল খননের সময় উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের কাছে তাদের ৪৯ বছর আগে জিয়াউর রহমানের সাথে খাল খননের স্মৃতি রোমন্থন করেন।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে দিয়ে বহমান প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘের ‘বাসিয়া নদীটি কালের বিবর্তনে ‘দখল-দূষণ ও পলি ভরাটের ফলে বিপন্নের পথে। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার এলাকায় ‘সুরমা নদী’ থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিলিত হয়েছে বর্ষাকালে নদীতে পানির প্রবাহ না থাকা ‘বাসিয়া নদী’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএনএ/ওজি
![]()

