বিএনএ, ঢাকা: মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী ঠিক করেন।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে প্রধান বিরোধী দলকে মৌখিক সাক্ষাতে তাদের অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন।
যদিও চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন। সেটা আমরা এখনই গুড উইল হিসেবে অফার করেছি।
বিএনএ/শাম্মী
![]()

