30.9 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » সৌদির তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদির তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা


বিএনএ,ডেস্ক : সৌদি আরবের আরামকো রাস তানুরা তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের ড্রোন ।হামলার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি।

সোমবার এই হামলা হয় বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়।

রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার। জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে।

এখানে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ