বিএনএ, ঢাকা: ভূমিসেবাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে ‘ভূমি দৃষ্টি’ নামে একটি নতুন অ্যাপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু আনুষ্ঠানিকভাবে ড্যাশবোর্ডভিত্তিক এই তদারকি ব্যবস্থাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী জানান, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই মূলত এই প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে (পাইলটিং) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম–এই ৬টি জেলায় ‘ভূমি দৃষ্টি’ অ্যাপটির কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমানে অনলাইনে খতিয়ান সংগ্রহ, খাজনা ও ট্যাক্স পরিশোধসহ বেশিরভাগ ভূমিসেবা সহজলভ্য করা হয়েছে। দু-একজন অসাধু কর্মীর অপকর্মের কারণে যেন পুরো বিভাগ দুর্নামের মুখে না পড়ে, সে জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মীদের সততা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
বিএনএ/ ওজি
![]()

