26 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট

মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট


বিএনএ, বিশ্বডেস্ক : কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে।   সোমবার (২ মার্চ) সকালে গণমাধ্যমগুলো এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে।ভিডিওতে একটি এফ-১৫ যুদ্ধবিমানকে ধীরগতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ