30.9 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » স্থানীয় সরকার সচিবকে প্রত্যাহার

স্থানীয় সরকার সচিবকে প্রত্যাহার


বিএনএ, ঢাকা : স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

রেজাউল মাকছুদ জাহেদী গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তিন সচিবকে ওএসডি এবং নয় সচিবের চুক্তি বাতিল করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ