23 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হলে শান্তি আসবে না-ফিলিস্তিন কর্তৃপক্ষ

ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হলে শান্তি আসবে না-ফিলিস্তিন কর্তৃপক্ষ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ

বিশ্ব ডেস্ক: গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সহ সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের সম্পূর্ণ অবসান না হলে মধ্যেপ্রাচ্যে অঞ্চলে শান্তি বা স্থিতিশীলতা আসবে না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ রবিবার(৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন। খবর ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার((WAFA)।

ফিলিস্তিন-মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে নেতানিয়াহুর সাম্প্রতিক বিবৃতির প্রতিক্রিয়ায়, আবু রুদেনেহ জোর দিয়ে বলেন, এখন প্রথম জাতীয় অগ্রাধিকার হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং সেনা-সমর্থিত ইসরায়েলি সন্ত্রাসীদের পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর, গ্রাম এবং শরণার্থী শিবিরে আক্রমণ বন্ধ করা।

বিবৃতিতে আবু রুদেনেহ আরও বলেন, “ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পরিবর্তে, মার্কিন প্রশাসনের উচিত কেবল ফিলিস্তিনেই নয়, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি রোধ করার জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের দায়িত্ব নেওয়া উচিত।”

ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক বৈধতা রেজুলিউশন বাস্তবায়ন এবং ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রই বহন করে।”

তিনি জোর দিয়ে বলেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ফিলিস্তিনি জনগণের একমাত্র প্রতিনিধি এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সূত্র :ওয়াফা

বিএনএ,WAFA, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা