21 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রযুক্তি উদ্ভাবনে কৃষি শ্রমিকদের স্মরণীয় অবদান রয়েছে: কৃষিমন্ত্রী

প্রযুক্তি উদ্ভাবনে কৃষি শ্রমিকদের স্মরণীয় অবদান রয়েছে: কৃষিমন্ত্রী

প্রযুক্তি উদ্ভাবনে কৃষি শ্রমিকদের স্মরণীয় অবদান রয়েছে: কৃষিমন্ত্রী

বিএনএ, গাজীপুর : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, `কৃষিতে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কৃষি শ্রমিকদের স্বরণীয় ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নব নির্মিত শ্রমিক কলোনি ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিজ্ঞানীদের মেধা ও মনন আর কৃষি শ্রমিকদের শ্রম ও ঘামে দেশে ১০৬ টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। যা দেশের খাদ্য নিরপত্তায় অবদান রাখছে।।

এ সময়ে কৃষিমন্ত্রী আরও বলেন, শ্রমজীবি মানুষের আবাসনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নব নির্মিত শ্রমিক কলোনি ভবন তার একটি বাস্তব উদাহরণ।

উক্ত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (বিদায়ী) মেসবাহুল ইসলাম, নব নিযুক্ত কৃষি সচিব সাইদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীরসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্ত সব দপ্তর, সংস্থার প্রধানগণ,এবং সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ এম. এস. রুকন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী