21 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত  ১

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত  ১

ট্রাকের ধাক্কা

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় মিনহাজ উদ্দিন (৬৮) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন যাত্রী গুরুতর আহতের খবর পাওয়া গেছে।শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে ধামরাই পৌরসভার ইসলামপুরের ঢাকা-আরিচা মহাসড়কের বাটা গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন ধামরাই পৌরসভার ঘড়িদ্বার পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে ঢাকার দিকে যাবার পথে ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী বাসকে পাশ থেকে ধাক্কা দেয় আরিচামুখী লেনের অজ্ঞাত একটি ট্রাক। এতে এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী