20 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বিএনএ, ঢাকা: বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী  দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।শুক্রবার(৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। শপথ শেষে নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন নতুন প্রধান বিচারপতি।

এর আগে বৃহস্পতিবার বিকালে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

করোনার কারণে এবার প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়। বঙ্গভবনের দরবার হলে এবার সর্বোচ্চ ৬০ জনের আসন ব্যবস্থা করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, তিন বাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উচ্চ আদালতের দুই বিভাগের বিচারপতিরা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী