26 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

খাগড়াছড়িতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু


বিএনএ,খাগড়াছড়ি:খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন, লক্ষ্মীপুর সদরের অপু চন্দ্র দাশ (২২) ও খাগড়াছড়ি সদরের রুখই চৌধুরীপাড়ার প্রীতম দেবনাথ (১৮)।

স্থানীয়রা জানিয়েছেন, মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা আছে।যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে এ দুই পর্যটক ওই ঝর্ণায় গোসল করতে যান। সে সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই সংবাদ মাধ্যমকে জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানায় খবর দেয়।পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী