26 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাত জুয়াড়ি গ্রেফতার

চট্টগ্রামে সাত জুয়াড়ি গ্রেফতার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোসলেম উদ্দিন (৫০), মো. নুরু (৩৮), মো. আল আমিন (২৮), মো. ইউনুস (৪০), মো. মনির হোসেন (৪৮), মো. ফরহাদ (৪২) ও মো. জসিম উদ্দিন (৪২)।

চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন,ফিরিঙ্গীবাজার এয়াকুবনগর লইট্যাঘাটার আব্দুর রাজ্জাক দোভাষ কলোনির মনিরের ভাড়া বাসাতে বসেই এসব জুয়াড়িরা তাসের মাধ্যমে জুয়া খেলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজ তাদের আদালতে চালান দেয়া হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের