20 C
আবহাওয়া
৩:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১৬ বিদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১৬ বিদেশি গ্রেপ্তার

Seremban

বিশ্বডেস্ক: মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২৪ বাংলাদেশিসহ ২১৬ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগ নেগ্রি সেম্বিলানে ৫ দিনের অভিযানে তাদের গ্রেপ্তার করে।

সোমবার (৩০ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং এক বিবৃতিতে বলেন,  গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন মহিলা রয়েছেন।

তিনি জানান, টানা ৫ দিনের অভিযানে এক হাজার ৫৯৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২১৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৪ বাংলাদেশিসহ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। এ সমস্ত বিদেশি শপিং মল, আসবাবপত্র, কার্পেটের দোকান, খুচরা মালামালের দোকান এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতো।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা