26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর সচিবালয়ে নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে পড়ে আব্দুস সামাদ (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে।

মৃত সামাদ সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের জাবেদ আলীর ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন।

সামাদের সহকর্মী আব্দুল মান্নান বলেন, তাঁরা সচিবালয়ে ভেতরে নির্মাণাধীন ভবনের ১৮ তলায় কাজ করছিলেন। অসাবধানতাবশত সামাদ ১৮ তলা থেকে ১৩ তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সচিবালয় থেকে এক শ্রমিককে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের