23 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অপহরণের চারদিন পর কুষ্টিয়া থেকে ছাত্র উদ্ধার, গ্রেফতার ১

অপহরণের চারদিন পর কুষ্টিয়া থেকে ছাত্র উদ্ধার, গ্রেফতার ১

গ্রেফতার

বিএনএ, সাভার: সাভার পৌরসভা এলাকা থেকে মামুন মোল্লা রিপন (১২) নামের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার চারদিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এস এম গোলাম আজম সাবু (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়া কুমরাখালির আলাউদ্দিন গ্রাম থেকে ছাত্রকে উদ্ধার ও এক জনকে আটক করা হয়। এরআগে,গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্রি আলিয়া মাদ্রাসার সামনে থেকে অপহৃত হয় মামুন। পরে থানায় একটি অপহরণ মামলা করে অপহৃতর বাবা কুদ্দুস মোল্লা।

অপহৃত মামুন মোল্লা রিপন সাভারের দক্ষিণ পাড়া কাঠপট্রি এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভার অধরচন্দ্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র৷ গ্রেফতার এস এম গোলাম আজম সাবু কুষ্টিয়া কুমরাখালির আলাউদ্দিন গ্রামের এস এম গোলাম সরোয়ারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্রি আলিয়া মাদ্রাসার সামনে থেকে আমার বাসা থেকে মামুন কে অপহরণ করে আজম। পরে আজম মুঠোফোনে মামুনের বাবা কুদ্দুসের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করে। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল খান বলেন, অপহরণ করার পর তিন লাখ টাকা দাবি করে আজম। আজ ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত। দাবিকৃত টাকা দিতে রাজি হলে কুষ্টিয়া গিয়ে আজমকে গ্রেফতার করে মামুন মোল্লা রিপনকে উদ্ধার করা হয়। আসামি ও উদ্ধার  রিপনকে কুষ্টিয়া থেকে সাভার নিয়ে যাওয়া হচ্ছে৷

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা