24 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » তরুণীকে ধর্ষণ, ডিএমপি’র এসআই গ্রেফতার

তরুণীকে ধর্ষণ, ডিএমপি’র এসআই গ্রেফতার


বিএনএ ঢাকা: তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলমকে (৩২) গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শেরে বাংলা নগর থানায় কর্মরত ছিলেন তিনি।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন,  গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করার পর মঙ্গলবার সকালে খায়রুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর গুলশান থানার মামলায় ওই এসআইকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমাণ্ড চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাস খানেক আগে শেরেবাংলা থানায় বন্ধুর বিরুদ্ধে এক তরুণী অভিযোগ করেছিলেন। ওই অভিযোগ মীমাংসা করে দেয়ার কথা বলে ২০ বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণ করেন এসআই খায়রুল আলম। এই ঘটনায়  গুলশান থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী তরুণী।

মামলার এজাহারে বলা হয়েছে, মাসখানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করতে গেলে এসআই খায়রুলের সংগে ওই তরুণীর পরিচয় হয়। এর সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করতে বলতেন। সোমবার(৩০ আগস্ট) সকালে অফিসে যাওয়ার সময় পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান। সে সময় বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেয়ার কথা বলে তিনি ওই তরুণীকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনের একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে তরুণীতে ধর্ষণ করেন এসআই খায়রুল। পরে তাকে মোটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দেন। ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য তিনি বিভিন্নভাবে ভয়-ভীতিও দেখায় বলে অভিযোগ করেন ওই তরুণী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে