28 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৩৪

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৩৪


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পাকিস্তানের কয়লাখনি খাতে প্রাণঘাতী দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বেলুচিস্তানের অনেক খনিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, গ্যাস পর্যবেক্ষণ প্রযুক্তি এবং অন্যান্য মৌলিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, খনি মালিকরা নিরাপত্তা বিধি যথাযথভাবে বাস্তবায়ন করেন না এবং শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও সরবরাহ করতে ব্যর্থ হন।

ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ ও স্বল্প মজুরি সত্ত্বেও জীবিকার তাগিদে বেলুচিস্তানে হাজারো মানুষ কয়লাখনিতে কাজ করেন। পাকিস্তানের বৃহত্তম হলেও সবচেয়ে অনুন্নত এই প্রদেশে বেকারত্ব ও দারিদ্র্যের হার তুলনামূলকভাবে বেশি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের