24 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে : তারেক রহমান

উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে : তারেক রহমান


বিএনএ, ঢাকা : দেশে যাতে আর কোনভাবে কোনদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে বিষয়ে নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনভাবেই আর কোনদিন ফ্যাসিবাদ উগ্রবাদ, চরমপন্থা মাথা চারা দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে।

মানবিক বাংলাদেশ গঠনের যে সুযোগ সামনে এসেছে, তা কাজে লাগিয়ে নিহতদের কাঙ্খিত বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মি. রহমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী