29 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ছুরিকাঘাতে আব্দুর রহিম বাচন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরের ইপিজেড থানার বন্দর গেট মুখে লেবার কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহিম বাচন একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ইপিজেড এলাকায় লেবার কলোনীতে ছুরিকাঘাতে আহত হন আব্দুর রহিম বাচন।  তাকে উদ্ধার করে রাতে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম বলেন, লেবার কলোনি রোডে রাস্তার ওপরেই আবদুর রহিম বাচন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর তাকে আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা ছুরিকাঘাত করেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী