33 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক


বিএনএ, ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। চলতি বছর ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের অবকাশ পেয়েছেন।

ঈদের ছুটির মধ্যেও জরুরি প্রয়োজনে কিছু ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছিল। তবে সোমবার থেকে দেশের সব ব্যাংকে সাধারণ নিয়মে পূর্ণাঙ্গ লেনদেন শুরু হবে। একইসঙ্গে দেশের প্রধান দুই পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও নিয়মিত লেনদেন শুরু হতে যাচ্ছে।

প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস ও ব্যাংকপাড়ায় কাজের চাপ কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিন সাধারণত সহকর্মীদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই সময় কাটে। তবে সংশ্লিষ্টদের মতে, ছুটির কারণে জমে থাকা দাপ্তরিক ও বাণিজ্যিক কাজগুলো দ্রুত শেষ করতে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ততা বেশ জমে উঠবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ