21 C
আবহাওয়া
১:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী মেধস আশ্রমের অধ্যক্ষ স্বামী বুলবুলানন্দ মহারাজের দেহত্যাগ

বোয়ালখালী মেধস আশ্রমের অধ্যক্ষ স্বামী বুলবুলানন্দ মহারাজের দেহত্যাগ


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ দিব্যধাম প্রাপ্ত হয়েছেন।

শনিবার (৩১ মে) সকাল ৭টার দিকে আশ্রমে প্রার্থনারত অবস্থায় প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

দেহত্যাগের সংবাদে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে দেখতে আশ্রমে হাজারও ভক্ত উপস্থিত হয়েছেন।

মেধস আশ্রম পরিচালনা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নিপুল কুমার দে জানান, শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ প্রার্থনারত অবস্থায় দেহত্যাগ করলে সেবায়েতরা তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বামী বুলবুলানন্দ মহারাজ চন্দনাইশ থানার বড়মা গ্রামে ১৯৫৫ সালে সেনগুপ্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করেন।

পরে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারীর সান্নিধ্যে এসে দীক্ষা গ্রহণ করেন। এরপর ধর্ম প্রচারের লক্ষ্যে ভারত-বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির পরিভ্রমণ করেন। বাবা রামদেবের আদেশে তিনি মহাকুম্ভ ও হরিদ্বার দর্শন করেন।

গত ৪০ বছর যাবৎ তিনি মেধস আশ্রমের অধ্যক্ষ ও সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সন্ন্যাসমতে তাঁকে আশ্রম প্রাঙ্গণে যথাযথ ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হবে বলে জানিয়েছেন মেধস আশ্রম পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী