30 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে পুকুরে মিলল গ্রেনেড, গুলি ও মদ

টেকনাফে পুকুরে মিলল গ্রেনেড, গুলি ও মদ


বিএনএ, টেকনাফ : টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করেছে। শনিবার (৩১ মে) ভোর ৫টায় দমদমিয়ার নেচার পার্ক এলাকায় অভিযানে এসব পাওয়া যায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় দমদমিয়ার নেচার পার্ক এলাকায় কোস্ট গার্ড এবং টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় নেচার পার্কের ভিতরে একটি পুকুরে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের তাজা গোলা ও পিস্তলের ২ রাউন্ড তাজা গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে দুষ্কিৃতীকারীরা আগেই পালিয়ে গেছে। জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ