24 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মেহেরপুরে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বিএনএ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে একটি বালুর গাদা থেকে লাল্টু মিয়া (২৮) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ মে) সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

নিহত লাল্টু মিয়া উপজেলার পুড়াপাড়া গ্রামের খেদের আলীর ছেলে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লাল্টুর ভাগ্নে ইয়াকুব আলী অভিযোগ করে জানান, তার মামার সঙ্গে তিন শতক জমি নিয়ে প্রতিবেশী আলমাস আলী, জাব্বারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাদশা, পলাশ, মমতাজ, জনি, জসিম ও সেন্টুর সঙ্গে বিরোধ চলছে। জমি নিয়ে দীর্ঘদিন ধরে এদের সাথে মামলা-মোকদ্দমা চলছে। তারাই মামাকে হত্যা করে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি।

এর আগেও জনি ও সেন্টু মামাকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়েছে। সে মামলায় তারা জেলও খেটেছে। বিভিন্ন সময় তারা হত্যার হুমকি দিয়ে আসছিল।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বালুর ব্যবসা বা জমিসংক্রান্ত কোনো বিরোধ আছে কিনা সেটি খোঁজ নিয়ে বলা যাবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে