18 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু

ধামরাইয়ে পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু

ধামরাইয়ে পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে শরিফা বেগম(৩৫) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (৩১ মে) বিকাল ৩টার দিকে কাউকে না জানিয়ে নিহত শরিফা বেগমকে দাফন করতে চাইলে নিহতের মরদেহ ও তার স্বামী রফিকুলকে পুলিশ থানায় নিয়ে যায়।

নিহত শরিফার বাড়ি নীলফামারী জেলার ডোমর থানার গুলনাটি গ্রামে। সে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় মৃত আব্দুর রহমানের বাসায় স্বামী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, নিহত শরীফা বেগমকে দাফন করার সময় তার গলায় দাগ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে তার স্বামীকে আটক করে। এই দম্পত্তির ঘরে দুটি সন্তান রয়েছে।

এ ব্যপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। এ সময় তার স্বামীকে আমরা আটক করেছি ও নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী