26 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের সব স্টেশন চালু হচ্ছে আজ

উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের সব স্টেশন চালু হচ্ছে আজ

মেট্রোরেল

বিএনএ: উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের সব স্টেশন চালু হচ্ছে আজ। সবশেষ উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হবে সকাল ৮টার দিকে। এর মধ্যদিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই যাত্রী পরিবহন শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

জানানো হয়, এরইমধ্যে উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন পরিচালনায় সমন্বয় করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। গত ১৫ মার্চ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়।

তারও আগে উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন চালু হয়। আগারগাঁও পর্যন্ত এখন বাকি দুটি স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের চলাচল শুরু হয়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষদিকে চালুর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর