25.8 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে করলেন সারজিস আলম

বিয়ে করলেন সারজিস আলম


বিএনএ ডেস্ক : বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক  সারজিস আলম। শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

ওই ছবিতে সারজিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত দেখা গেছে। ছবিতে সারজিসের দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহকেও দেখা গেছে।

এদিকে ফেসবুকে হাসনাত আবদুল্লাহও সারজিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, অভিনন্দন, বন্ধু সারজিস! অফুরন্ত ভালবাসা এবং সুন্দর মুহুর্তে ভরে উঠুক তোমার জীবন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?