21 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!!

শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!!


বিএনএ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট। ইতিহাসের এক নাটকীয় মুহূর্তে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সামরিক এয়ারক্র্যাফটে চড়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনাবাহিনীই তাঁকে নিরাপদে ভারতের মাটিতে পৌঁছে দিয়ে এসেছিল। কিন্তু গল্পটা কি সেখানেই শেষ? একদমই না। বরং আসল থ্রিলার শুরু হয়েছে এখন।

দিল্লির অন্দরমহল থেকে বিবিসির হাতে আসা সাম্প্রতিক তথ্য বলছে—শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হলে মেলাতে হবে এক কঠিন সমীকরণ। ভারতের সাফ কথা—যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে! সেনাবাহিনীই তাঁকে দিল্লিতে রেখে এসেছিল, আর ফিরিয়ে নেওয়ার দায়িত্বটাও নিতে হবে সেই সেনাবাহিনীকেই!

দৃশ্যপট দিল্লি। গত কয়েক মাস ধরেই ভারতের সাউথ ব্লক আর ঢাকার নীতিনির্ধারকদের মধ্যে চলছে চরম গোপনীয় এক আলোচনা। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও, ভেতরে চলছে স্নায়ুযুদ্ধ। একদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন এবং ডিসেম্বরে দেশে ফিরে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা; অন্যদিকে তাঁর মাথার ওপর ঝুলছে জুলাই গণহত্যার অভিযোগ ও মৃত্যুদণ্ডের খড়্গ।

এমন এক বারুদঠাসা পরিস্থিতিতে ভারত কোনো ঝুঁকি নিতে রাজি নয়। বিবিসিকে দেওয়া দিল্লির শীর্ষ সরকারি কর্মকর্তাদের আভাস বলছে, শেখ হাসিনাকে হস্তান্তরের আগে ভারত টেবিলের ওপর রেখেছে দুটি প্রধান শর্ত। যে শর্তগুলো একইসাথে কূটনৈতিক, সামরিক এবং আইনি।

ভারতের প্রথম শর্তটি সরাসরি বাংলাদেশের সামরিক বাহিনীকে ঘিরে। দিল্লির যুক্তিটা খুব স্পষ্ট—শেখ হাসিনা সাধারণ কোনো যাত্রীবাহী বিমানে করে ভারতে আসেননি। তাঁকে নিয়ে এসেছিল বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফট। তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বটাও নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকেই। এই হস্তান্তরের জন্য ভারত দুটি গোপন রুটের কথা ভাবছে:

প্রথম রুট—আকাশপথ। বাংলাদেশ সেনাবাহিনী দিল্লিতে একটি সামরিক বিমান পাঠাবে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ঢাকায় ফিরিয়ে নেবে।

দ্বিতীয় রুট—স্থলপথ। ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো একটি নির্দিষ্ট ও সুরক্ষিত পয়েন্টে ভারতীয় বাহিনী তাঁকে হস্তান্তর করবে এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী এসে তাঁকে গ্রহণ করবে।

এই পুরো অপারেশনের জন্য দিল্লির পক্ষ থেকে যে ধরনের লজিস্টিকাল সাপোর্ট বা গোপন আয়োজন দরকার, ভারত তা ইতিমধ্যেই প্রস্তুত রেখেছে।

আর ঠিক এখানেই আসছে পুরো পরিকল্পনার সবচেয়ে সংবেদনশীল ও নাটকীয় অধ্যায়। দিল্লির নকশা অনুযায়ী, শেখ হাসিনাকে গ্রহণ করার পর তাঁকে সাধারণ কোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হবে না। বরং বাংলাদেশ সেনাবাহিনীই তাঁকে সরাসরি নিজেদের হেফাজতে নেবে এবং রাখা হবে কঠোর নিরাপত্তাবেষ্টিত কোনো একটি সুরক্ষিত সেনানিবাসে। আর সেখান থেকেই তিনি ভার্চুয়ালি কিংবা বিশেষ সামরিক পাহারায় আদালতের বিচারের মুখোমুখি হবেন। এর মূল কারণ দুটি—প্রথমত, সাধারণ কারাগারে বা আদালতে নেওয়ার পথে তাঁর জীবনের ওপর যেকোনো ধরনের হামলা বা ‘মব জাস্টিস’-এর ঝুঁকি শূন্যের কোঠায় নামিয়ে আনা। দ্বিতীয়ত, সেনানিবাসের নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গ্লোবাল মিডিয়ার সামনে একটি বিতর্কহীন ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করা। অর্থাৎ, বিমানবন্দর থেকে শুরু করে আদালতের কাঠগড়া পর্যন্ত—পুরো প্রক্রিয়াটিই আবর্তিত হবে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের ভেতরে।

এবার আসা যাক দ্বিতীয় শর্তে, যা এই পুরো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা কোনোভাবেই তাঁকে সরাসরি ফাঁসির মঞ্চে পাঠানোর দায় নেবে না।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে অত্যন্ত শীতল অথচ স্পষ্ট ভাষায় বলেছেন, “আমরা কখনোই জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে চাইব।” অর্থাৎ, বাংলাদেশকে দুটি নিশ্চয়তা দিতে হবে:

এক. শেখ হাসিনা তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার পূর্ণ সুযোগ পাবেন।

দুই. জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার প্রক্রিয়া একদম নতুন করে শুরু করতে হবে।

এখানেই শেষ নয়। ভারত চায়, এই নতুন বিচার প্রক্রিয়াটি যেন কোনো রুদ্ধদ্বার কক্ষে না হয়। বরং আন্তর্জাতিক বিশ্ব এবং গ্লোবাল মিডিয়ার কড়া ক্যামেরার সামনে, পূর্ণ স্বচ্ছতার সাথে এই বিচার হতে হবে। যাতে বিশ্ববাসী দেখতে পায়, বিচারটি একতরফা হচ্ছে না।

এত বড় দুটি শর্ত দেওয়ার পরও একটি বিষয় খুব রহস্যজনক। ভারত সরকারের কোনো মন্ত্রী বা মুখপাত্র প্রকাশ্যে এ নিয়ে একটি শব্দও উচ্চারণ করছেন না। কেন এই নীরবতা?

সমীকরণটা এখন একদম পরিষ্কার। একদিকে সেনাবাহিনীর সামরিক বিমানে নিরাপদ প্রত্যাবর্তন ও সুরক্ষিত সেনানিবাসে অবস্থান, অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে নতুন করে বিচারের গ্যারান্টি।

 

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ