23 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লার সাবেক এমপি হাসেম খান আর নেই

কুমিল্লার সাবেক এমপি হাসেম খান আর নেই

কুমিল্লার সাবেক এমপি হাসেম খান আর নেই

বিএনএ, কুমিল্লা: কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার  (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাঁর মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আবুল হাসেম খান ২০২১ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসন থেকে আওয়ামী লীগের হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক এই সংসদ সদস্য বিগত কয়েকমাস ধরে হৃদরোগে ভুগছিলেন।

তাঁর নামাজে জানাজা বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জজ কোর্ট প্রাঙ্গণ, জোহর নামাজের পর ব্রাহ্মণপাড়া, বাদ আসর বুড়িচং, বাদ মাগরিব বুড়িচংয়ের দক্ষিণগ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা