20 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৫

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৫

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৫

বিএনএ,শেরপুর:শেরপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ২ জন।রোববার(৩১ জানুয়ারি)সকালে উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নলজোড়া গ্রামের রফিকুলের স্ত্রী রোকসানা (৩০), একই উপজেলার চাঁদগাঁও গ্রামের তায়ের আলীর ছেলে মোঃ সেলিম (২৫), তিনআনী ঘুটুরা পাড়া গ্রামের মৃতআব্দুল হাই-এর ছেলে আব্দুল মান্নান (৫৮),নালিতাবাড়ীর চাঁদগাঁও-এর মৃত কেতু মিয়ার পুত্র লাল মিয়া (৩৫) এবং আজ্ঞাত (৩৫) একজন।

আহতরা হলেন- মৃত রোকসানার শিশু কন্যা রুমি (৭), নালিতাবাড়ি উপজেলার নন্নী বাইগড়পাড়া গ্রামের মিষ্টার আলীর ছেলে মামুন (২৫)।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,যাত্রী নিয়ে নালিতাবাড়ী থেকে শেরপুর শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি।সে সময় মির্জাপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।পরে জেলা সদর হাসপাতালে আরও ২ জন মারা যান।পুলিশ ট্রাকটিকে জব্দ করে যান চলাচলের জন্য রাস্তা অবমুক্ত করলেও দুর্ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী