31 C
আবহাওয়া
২:৪৩ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ

হাসপাতাল থেকে সুস্থ হযে বাড়ি ফিরলেন সৌরভ

বিএনএ, বিশ্ব ডেস্ক : এনজিওপ্লাস্টির পর স্টেন্ট বা রিং বসানোর পর সুস্থ হয়ে ৪ দিন পর হাসপাতাল ছাড়লেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

রোববার (৩১ জানুয়ারি) কলকাতার অ্যাপোলো হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রানাদাশ গুপ্ত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির উপস্থিতিতে কলকাতা অ্যাপোলো হাসপাতালে এনজিওপ্লাস্টির পর স্টেন্ট বা রিং বসানো হয় সৌরভের।

এর আগে ২ জানুয়ারি প্রথমবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি স্টেন্ট বা রিং বসানো হয়েছিল। এরপর কয়েক দিন বাড়িতে বিশ্রামে ছিলেন বিসিসিআই সভাপতি। কিন্তু ২৭ জানুয়ারি আবারও বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক আফতাব খান ও অশ্বিন মেহতা সৌরভের সার্বিক পর্যবেক্ষণ করেন। শুক্রবার (২৯ জানুয়ারি) সিসিইউ থেকে তাকে কেবিনে শিফট করা হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন সৌরভ। তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে