29 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ


বিএনএ, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন।

নিখোঁজ অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেইট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রণ খ্রিষ্টান বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চার বান্ধবীর সঙ্গে নদীর মিশন ঘাটে গোসল করতে যান অর্পিতা। এ সময় তিনজন গোসল শেষে উপরে উঠলেও অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে স্রোতের টানে ডুবে যায় অর্পিতা ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। তবে বিকেল তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান, লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী