21 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত


বিএনএ,ডেস্ক :ইথিওপিয়ার সিদামা রাজ্যে সড়ক দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সিদামা রাজ্য ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দক্ষিণে অবস্থিত।

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ‘একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে।তবে সেখানে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

স্বাস্থ্য ব্যুরো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কে আরো তথ্য পরে শেয়ার করা হবে।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। দেশটির রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী